প্রপার্টি মালিকানা যাচাই
আপনার সম্পত্তির আসল মালিকানা নিশ্চিত করুন!
সেবা সম্পর্কে
প্রপার্টি মালিকানা যাচাই জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা অন্যান্য স্থাবর সম্পত্তি ক্রয়ের আগে প্রপার্টি মালিকানা যাচাই (Property Ownership Verification) করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Sure Deed-এর এই সেবার মাধ্যমে সম্পত্তির মালিকানা, দলিলপত্র, সরকারি রেকর্ড এবং আইনি অবস্থান বিস্তারিতভাবে যাচাই করা হয়, যাতে আপনি নিরাপদ ও সচেতনভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের অভিজ্ঞ টিম এবং সিনিয়র আইনজীবীরা সম্পত্তি-সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ যাচাইকরণ রিপোর্ট ও আইনি মতামত (Legal Opinion) প্রদান করেন। এই সেবার অন্তর্ভুক্ত সিনিয়র আইনজীবীর Legal Opinion NEC (Non-Encumbrance Certificate) সংগ্রহ ও যাচাই ক্লায়েন্ট প্রদত্ত সকল দলিল ও কাগজপত্র যাচাই দলিলের মালিকানা ধারাবাহিকতা (Chain of Ownership) পর্যালোচনা সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের তথ্য যাচাই এসি (ল্যান্ড) অফিসের রেকর্ড যাচাই প্রয়োজন অনুযায়ী অন্যান্য সংশ্লিষ্ট সরকারি অফিসের রেকর্ড যাচাই সম্পত্তির বিরুদ্ধে কোনো মামলা, বিরোধ বা বিচারাধীন (Pending) মামলা রয়েছে কিনা তা অনুসন্ধান মালিকানা ও আইনি ঝুঁকি মূল্যায়ন বিস্তারিত Property Verification Report প্রদান যা প্রয়োজন দলিল নম্বর নিবন্ধন সাল রেজিস্ট্রি/সাব-রেজিস্ট্রি অফিসের নাম সম্পত্তির ঠিকানা বা অবস্থান খতিয়ান, দাগ নম্বর ক্লায়েন্টের কাছে থাকা সকল প্রাসঙ্গিক দলিল ও কাগজপত্র কেন এই সেবা নেবেন? সম্পত্তির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে জাল দলিল বা প্রতারণার ঝুঁকি কমাতে চলমান মামলা বা আইনি জটিলতা সম্পর্কে আগে থেকেই জানতে সরকারি রেকর্ডের সাথে দলিলের তথ্য মিলিয়ে দেখতে নিরাপদে জমি বা ফ্ল্যাট ক্রয়ের সিদ্ধান্ত নিতে ব্যাংক ফাইন্যান্সিং বা বড় বিনিয়োগের আগে নির্ভরযোগ্য যাচাইকরণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা যাচাইকরণ কার্যক্রম ক্লায়েন্টের প্রদানকৃত তথ্য এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উপলব্ধ রেকর্ডের ভিত্তিতে সম্পন্ন করা হয়। প্রয়োজনে অতিরিক্ত তথ্য বা কাগজপত্র চাওয়া হতে পারে। সেবা শেষে একটি বিস্তারিত Property Verification Report এবং Senior Lawyer's Legal Opinion প্রদান করা হবে, যা সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
কীভাবে কাজ করে
অর্ডার দিন
প্রয়োজনীয় তথ্য পূরণ করে অর্ডার সাবমিট করুন।
পেমেন্ট নিশ্চিত করুন
অনলাইন পেমেন্ট করুন।
ডকুমেন্ট পান
প্রস্তুত হলে কুরিয়ারে আপনার ঠিকানায় পৌঁছে যাবে।